বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

এক জেলাতেই বজ্রপাতে ১১ জনের মৃত্যু

প্রকাশ: ১৭ মে ২০২৪, ৬:০৫ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
এক জেলাতেই বজ্রপাতে ১১ জনের মৃত্যু

মারা যাওয়া ওই তিন ব্যক্তি হলেন- চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১)। মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে ঘোষণা করেছেন জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া।

অন্যদিকে, গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মারা যান একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে ঘটনা ঘটে।

এছাড়া, হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কুরশাডাঙা গ্ৰামে কৃষিকাজ করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তারা হলেন- নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা রায় (২০)।

মালদহজুড়ে পুরাতন মালদহে তিনজন, হরিশ্চন্দ্রপুরে দুই জন, মানিকচকে দুইজন এবং রতুয়া, গাজোল ও ইংরেজবাজারে অন্তত একজন করে বজ্রপাতে মৃত্যু হয়।

এছাড়া, বজ্রপাতে এক গৃহবধূসহ আরো দুইজন আহত হন। তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে সেখানকার জেলা প্রশাসন।

এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি নামে। তখনই ঘটে এসব ঘটনা।