মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার, বেঁচে নেই কেউই

প্রকাশ: ২০ মে ২০২৪, ৪:০১ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার, বেঁচে নেই কেউই

সোমবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রেসিডেন্ট পীর-হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছে।

ইরনার খবরে বলা হয়, পীর-হোসেন কোলিভান্দ সোমবার সকালে ঘোষণা দিয়ে বলেছেন যে দলগুলো বিধ্বস্ত কপ্টারটির ধ্বংসাবশেষের কাছে পৌঁছেছে। উন্নত এবং বিশেষ সরঞ্জাম সহ ৭৩টি উদ্ধারকারী দল তাওয়াল গ্রামে হেলিকপ্টারের অনুসন্ধান এলাকায় উপস্থিত রয়েছে।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারও জীবিত থাকার ‘কোনও চিহ্ন’ নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে। অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’।

এর আগে রবিবার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন।