শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সংখ্যালঘুর বাড়িতে হামলা, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ: ২ জুন ২০২৪, ৬:১৮ অপরাহ্ন আপডেট: ৩ মে ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
সংখ্যালঘুর বাড়িতে হামলা, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রোববার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে জানানো হয়, ব্যাপারী বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সাঙ্গে কাঞ্চন ভৌমিকদের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল।  ওই বিরোধের জের ধরে সম্প্রতি গভীর রাতে কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বের একদল কিশোর গ্যাং নন্দ দুলাল ভৌমিকদের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ,  সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার পর উল্টো কাঞ্চন ভৌমিক মিথ্যা অভিযোগ দিয়ে নন্দ দুলাল ও এলাকাবাসীকে হয়রানি করছে বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে ঘটনার সুস্থ তদন্ত করে জড়িতদের বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।

এসময় স্থানীয় ইউপি সদস্য এইচ এম জাফর উল্যাহ স্বপন,  সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ,  আওয়ামী লীগ নেতা স্বপন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।