নোয়াখালীতে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরিতে জ্ঞান-পিপাসু মানুষের ভিঢ়

সোমবার (০৩ জুন) জেলা সদরের উত্তর সোনাপুর এলাকায় বাসের মধ্যে বঙ্গবন্ধু
ভ্রাম্যমান লাইব্রেরির জেলা পর্যায়ের যাত্রা পর্যবেক্ষণ করেন নোয়াখালী জেলা
পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। এসময়
ভ্রাম্যমান এই লাইব্রেরিতে জ্ঞান পিপাসু বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভিঢ়
জমায়।
এসময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সোনাপুর বাস জিপার
ইউনিট প্রধান ওমর ফারুক মেহেদী, ব্যবসায়ী মো.রাজিব হোসেন’সহ বিআরটিসি ও
জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
গেল বছরের ১৪ নভেম্বর
বিআরটিসি লাইব্রেরি বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটির
নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি’।
বাংলাদেশ সড়ক পরিবহন
করপোরেশন (বিআরটিসি) সোনাপুর বাস জিপার ইউনিট প্রধান ওমর ফারুক মেহেদী
বলেন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বিভিন্ন বই পাওয়া
যায়। অন্যান্য যে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বই পড়া ও নেওয়ার সুযোগ আছে,
বিআরটিসির বাসেও একই সুবিধা রয়েছে।
তিনি বলেন, ভ্রাম্যমাণ এই
লাইব্রেরিতে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে বই রয়েছে। এ
ছাড়াও সড়ক ও মহাসড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বই পাওয়া যায়।
এর বাইরে দেশ-বিদেশের অন্যান্য লেখকের বই রয়েছে। এটি নোয়াখালীর বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান, জনগুরুত্বপূর্ন স্থানে চলাচল করবে।
নোয়াখালী জেলা
পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, এই ভ্রাম্যমান লাইব্রেরি আগে
কখনো আমার দেখার সুভাগ্য হয়নি। এ ধরনের প্রচেষ্টা আগামী প্রজন্মকে অনেকদূর
এগিয়ে নিয়ে যাবে। তাঁরা বাংলাদেশ,বঙ্গবন্ধু, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে
পারবে। বাঙ্গালীর স্বাধীনতা-স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন
বঙ্গবন্ধু, সেই স্বাধীনতা-স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এখানে
সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যাতে একটি বাসের মধ্যে প্রকাশ পেয়েছে বঙ্গবন্ধু
ও বাঙ্গালির ইতিহাসের বিশালতা।
তিনি বলেন, যাদের বই সংগ্রহ করে পড়ার
সুযোগ নেই তারা ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে মনোরম পরিবেশে
বঙ্গবন্ধুর জীবনার্দশ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সর্ম্পকে জানতে পারবেন।
বাসটি উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
আবদুল ওয়াদুদ পিন্টু আরও বলেন, এই লাইব্রেরিতে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা এবং বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রবন্ধ, উপন্যাস, ও ভাষণসমূহ সংরক্ষণ করা হয়ছে। এসবের মাধ্যমে পাঠক বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ, ত্যাগ ও সংগ্রাম সর্ম্পকে জানতে পারবে।

