তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে কর্মশালা

এসময় জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মো.
মুক্তার হোসেন, অন্যান্য প্রশিক্ষকগন এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক
ক্ষমতায়নে নারী উদ্যোগক্তাদের বিকাশ সাধন প্রকল্প বেগমগঞ্জ অঞ্চলের
প্রশিক্ষণার্থী, উদ্যোগক্তাগন উপস্থিত ছিলেন।
কর্মশালার সভাপতি শারমিন
আরা বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তা
সুন্দরভাবে বাস্তবায়ন করে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে
সেজন্য কাজ করে যাচ্ছে। এখন আর নারীদের বসে থাকার সময় নেই, যেকোনো
প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে
নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে।
জাতীয়
মহিলা সংস্থা নোয়াখালীর চেয়ারম্যান রেনু চৌধুরী বলেন, নোয়াখালীতে তৃণমূল
পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায়
বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড
ই-কর্মাস, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই ৫টি বিষয়ে
প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে নারীদের দক্ষতা,
আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসা ও কর্মসংস্থানের কলা কৌশল শিখে তৃণমূল
পর্যায়ের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধন তরান্বিত
হচ্ছে।
তিনি বলেন, অতীতে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা না থাকায় নারীরা
নিজ ঘরের মধ্যে জীবন পার করে দিতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে
সরকারে আসার পর নারীদের বিকাশ সাধনে নানামূখী প্রশিক্ষণের মাধ্যমে নারীদের
কর্মমূখী করেছেন। এতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হচ্ছে।

