শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে কিশোর খুন

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১০:১৪ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন
বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে কিশোর খুন
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামলার টেক এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম রিয়াজ ওই এলাকার কালা মিয়ার ছেলে।

ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে এলাকাবাসী রিয়াজ নামের এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,  ফুটবল খেলা পরবর্তী ছোট ভাই বড় ভাই দ্বদ্ধের জেরে আটক রিয়াজের নেতৃত্বে জাহিদুল ইসলাম রিয়াজের উপর হামলা চালানো হয়।  এতে চুরিকাঘাতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম রিয়াজের মৃত্যু হয়। এ সময় জাহিদুল ইসলাম রিয়াজকে বাঁচাতে গেলে শান্তকেও চুরিকাঘাত করে হামলাকারীরা। তার অবস্থাও আশংকাজনক। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হামলার সঙ্গে জড়িত রিয়াজকে আটক করে। আটক রিয়াজ ওই এলাকার আলা বক্স ব্যাপারী বাড়ির বাসিন্দা। এখানে সে নানার বাড়িতে থাকে। তার আসল বাড়ি দুর্গাপুর ইউনিয়নে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আনোয়ারুল ইসলাম। 

এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি জানিয়েছে।