শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বঙ্গবন্ধুর হাতে স্থাপিত নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৫:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধুর হাতে স্থাপিত নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোয়াখালী সফরকালে নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে সাংবাদিকদের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, বঙ্গবন্ধুর সহচর সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন খেলন। এতে সাংবাদিকদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী বণার্ঢ্য আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের কন্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।