শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১১:১১ অপরাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

বিএনপি মহাসচিব আরো বলেন, আজকে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার, তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালোদা জিয়া কারারুদ্ধ রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দি আছেন।

তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে তিনি অসুস্থ হয়েছেন। তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার অভিযোগ করেছেন। কিন্তু তৎকালীন সরকার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই কারণে তিনি খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশে তাকে কোনো রকম চিকিৎসা থেকে সুযোগ দেয়া থেকে বঞ্চিত রেখেছেন। আজকে বিনা চিকিৎসা বেগম খালেদা আজকে মৃত্যু শয্যায় বলে অভিযোগ করেন ফখরুল।

উল্লেখ্য, শুক্রবার (২১ জুন) রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।