শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রফতানি বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২ জুলাই ২০২৪, ৪:১৪ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন
রফতানি বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ দিন রফতানি নীতি ২০২৪-২৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিকেলে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সচিব জানান, বিভিন্ন দেশে পণ্য রফতানি বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিন বছর পর যেন রফতানির লক্ষ্যমাত্রা ১১০ বিলিয়ন ডলার ধরা হয়। এখন প্রতি বছর রফতানি হয় ৭০ বিলিয়ন ডলারের মতো।

উন্নয়নশীল দেশের কাতারে গেলে যেসব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে সেদিকে বিশেষ নজর দিয়ে রফতানি নীতিমালা করারও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

এছাড়া তিনি বাজেট বাস্তবায়নে সচেতনভাবে, স্বচ্ছতা-দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে মন্ত্রিপরিষদকে নির্দেশনা দিয়েছেন। বাজেট সফলতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।