শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে ডাকাতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশ: ৪ জুলাই ২০২৪, ৩:২৯ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
নোয়াখালীতে ডাকাতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

বুধবার (০৩ জুলাই) বিকাল ৩টায় উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর উদ্দিন, আলা উদ্দিন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহি উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, গেল তিনমাসে ছয়ানি ইউনিয়নে শতাধিক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। লটু করা হয়েছে দুই থেকে আড়াই কোটি টাকার সম্পদ। সর্বশেষ গত ২৭ জুন দিবাগত রাতে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান ও শিক্ষিকা রোকসানা আক্তারেরর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অভিযোগ করার পরও ডাকাতদের গ্রেফতার কিংবা আইনের আওতায় আনতে পারেনি আইনশৃৃঙ্খলা বাহিনী। যার কারণে এই এলাকায় দিনদিন চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। এলাকাবাসী ডাকাতদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।