শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পিতৃত্বকালীন ছুটি চেয়ে শিশুর হাইকোর্টে রিট

প্রকাশ: ৪ জুলাই ২০২৪, ৩:৪৭ পূর্বাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
পিতৃত্বকালীন ছুটি চেয়ে শিশুর হাইকোর্টে রিট

বুধবার (৩ জুলাই) ৬ মাসের শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে কেবিনেট সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রনালয়ের সচিবসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য এই ধারণার পরিবর্তন হয়েছে। বাবার ভূমিকাও দিন দিন বেড়েছে। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেয়ার সুযোগ সীমিত। এছাড়াও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার দেশে অনেক বেশি। এই অপারেশনের পর সুস্থ হতে মায়ের সময় লাগে।

এই সময় নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায়, যারা নতুন বাবা হন তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়। প্রতিবেশী দেশ ভারত, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, পিতৃত্বকালীন ছুটি নীতিমালা সংবিধানের ৭, ২৭, ২৮, ২৯, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০১১ সালে মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করেছে। তার পর থেকে পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। নরওয়ে, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কেনিয়াসহ নানা দেশে বাবাদের জন্য বিভিন্ন মেয়াদে পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। নেপালে ২০০৪ সাল থেকে সব সরকারি পুরুষ কর্মকর্তাকে পিতৃত্বকালীন ছুটি দেয়া হচ্ছে।

যুক্তরাজ্যে মা কাজে যোগ না দেয়া পর্যন্ত বাবারা সর্বোচ্চ ছয় মাস এই ছুটি ভোগ করতে পারেন। ভারতেও কোনো কোনো প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের এই ছুটি দিয়ে থাকে। অনেকের অবশ্য এসময় অবৈতনিক ছুটিও কাটাতে হয়।