শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী-ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৯ জুলাই ২০২৪, ১:৩৯ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
নোয়াখালী-ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা শহরের বিশ্বনাথ এলাকায় এবং জেলা বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় এই সড়ক অবরোধ করা হয়। এ সময় ঢাকা-চট্রগামগামী সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ছিল। জেলার অভ্যন্তরে চলাচলকৃত গণপরিবহনও চলাচল করতে পারেনি।

আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেন্থার শিকার হন সাংবাদিকরা। দুপুরে জেলা শহরের বিশ্বনাথ এলাকায় সংবাদ সংগ্রহের সময় দেশ টিভির সাংবাদিক মাওলা সুজনের বুম ছিনিয়ে নেয় আন্দোলনকারীরা।

সড়ক অবরোধের সময় আন্দোলনকারীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার এবং পুলিশকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে। দুপুর পৌনে ২টার দিকে আন্দোলন তুলে নেন শিক্ষার্থীরা।