শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোটা সংস্কার আন্দোলন: সারাদেশে সাংবাদিকসহ নিহত ১৯

প্রকাশ: ১৯ জুলাই ২০২৪, ৬:৩০ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলন: সারাদেশে সাংবাদিকসহ নিহত ১৯

রাজধানী

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত আট জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল চারজনের, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল দুইজনের এবং ধানমন্ডি সিটি হাসপাতাল একজনের মৃত্যু নিশ্চিত করেছে। আজিমপুরে দুই জন নিহত হয়েছেন। এছাড়া রামপুরায় একজন নিহতের খবর পাওয়া গেছে।

সাভার

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনরত এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল কাদের নাজিম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কিছুক্ষুণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া যায়। প্রায় পাঁচজন আহত হয়ে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

মাদারীপুর

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় শকুনি লেকে পড়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর নাম দিপ্ত দে (২১)। তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরেও চলমান আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দার হাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের মধ্যে তারা গুলিবিদ্ধ হন। তাদের একজন পটিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র মোহাম্মদ ইমাদ (১৮)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ২২ বছর।

নরসিংদী

নরসিংদীতে পুলিশের গুলিতে নবম শ্রেণির  ছাত্র নিহত হয়েছে। ওই ছাত্রের নাম তাহমিদ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের ডা. রফিকুল ইসলামের ছেলে।