শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী পৌরসভায় জলাবদ্ধতা, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সড়ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ২:৫০ পূর্বাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন
নোয়াখালী পৌরসভায় জলাবদ্ধতা, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সড়ক

গতকাল বৃহস্পতিবার পৌরসভার মাইজদী বাজার সাপ্তাহিক কাঁচা বাজার সড়ক, শহরের নতুন বাসস্ট্যান্ড-নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সড়ক, মাইজদী বাজার-আনসার ক্যাম্প-স্টেশন সড়ক, পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরাতন মিশনারী সড়ক, সোনাপুর মোহাব্বতপুর থেকে জেলা পরিষদ ডাক বাংলা পর্যন্ত বেগমগঞ্জ সেকেন্ড ড্রাইবেনশন সড়ক, কালিতারা বাজার থেকে নূরীয়া সরকারি প্রাথমিক সড়ক, শহরের কাঁচা বাজার (কাউয়া রোড়) সড়ক, ০৪ নং ওয়ার্ডের পশ্চিম দিঘির উত্তর পাশের সড়ক, গোদার মসজিদ থেকে হরিনারায়ণপুর বাজার সড়ক, দত্তেরহাট-সার্কিট হাউজ সড়কের বাইশ বাড়ি থেকে দত্তের হাট সড়ক, কৃষ্ণরামপুর বোর্ড অফিস সড়ক, পৌর বাজার-আল ফারুক একাডেমি সড়ক’সহ বেশ কিছু সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের কোনো কোনো স্থানে বিশাল খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাকা সড়কের কংক্রিট উঠে কাদাপানিতে সয়লাব হয়ে পড়েছে। ভাঙাচোরা এই সড়কগুলোতে চলাচল করতে গিয়ে বিভিন্ন যানবাহন ছাড়াও পৌরবাসী- পথচারীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও অফিস-আদালতগামীদের সড়কে চলতে গিয়ে নানা বিড়ম্বনা পোহাতে হয়। পৌরসভার পক্ষ থেকে জনগুরুত্বপর্ণ এই সড়কগুলো সংস্কারে  তেমন কোনো নজরদারি নেই বলেই অভিযোগ পৌরবাসীর।

পৌরসভার বাসিন্দারা বলেন, বর্তমান সরকারে আমনে নোয়াখালী পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু টিকসই ও পরিকল্পিত উন্নয়ন হয়নি। বেশিরভাগ সড়কের পাশে ড্রেন নির্মাণ হলেও তা সড়ক থেকে ১-২ফুট উচু। যার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে গেছে। আবার শহরের বেশিরভাগ খালগুলো দখল হয়েছে গেছে। খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ভবন ও স্থাপনা। ড্রেনগুলোও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে, যার কারণে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরী হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সড়ক নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, বিদ্যুৎ অফিসের সামনের এই  সড়কে প্রতিদিন শত শত যানবাহন ও বিদ্যুৎ গ্রাহকদের চলাফেরা করতে হয়। সড়কটি দীর্ঘদিন যাবৎ ছোট-বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে বার বার সড়কটি মেরামতের জন্য অনুরোধ করা হয়েছে।

সোনাপুর মোহাব্বতপুর এলাকার বাসিন্দা জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের বলেন, গত কয়েকদিনের  বৃষ্টিতে সোনাপুর মোহাব্বতপুর থেকে জেলা পরিষদ ডাক বাংলা পর্যন্ত বেগমগঞ্জ সেকেন্ড ড্রাইবেনশন সড়ক এবং কালিতারা বাজার থেকে নূরীয়া সরকারি প্রাথমিক সড়ক দুটি পাঁকা কংকিট ওঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার কারণে মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। সড়ক দুটি দ্রুত মেরামতের জন্য এলাকাবাসীসহ আমি পৌরসভার মেয়র সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছি।

পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহমান সোহেল ও ঠিকাদার নাজিম উদ্দিন নাজু বলেন, পুরাতন মিশনারী সড়কটি গত কয়েক বছর চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর এলাকাবাসী পৌরসভার মেয়র মহোদয়ের সঙ্গে দেখা করে লিখিতভাবে আবেদন জানিয়েছেন সড়কটি মেরামতের জন্য। কিন্ত গত পৌনে এক বছরেও সড়কটি মেরামত করা হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।

পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পশ্চিম দিঘির উত্তর পাশের বাসিন্দা একরাম হোসেন হৃদয়  বলেন, আমাদের এই সড়কে প্রতিদিন শহরের হাসপাতালের এ্যাম্বুলেন্সগুলো পরিস্কার করা হয়। এতে সড়কে অতিরিক্ত পানি পড়ে সড়ক নষ্ট হওয়াসহ বেশ কিছু অংশ দিঘিতে ভেঙ্গে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য স্থানীয় কাউন্সিলরকে কয়েক বার জানানো হয়েছে। এখনো সড়কটি মেরামত হয়নি। এতে হাউজিং এলাকার পশ্চিম পাশের বাসিন্দাদের দুর্ভোগ  পোহাতে হচ্ছে।

মাইজদী বাজারের বাসিন্দা আরেফিন শুভ নামের এক ব্যক্তি জানান, বাজারের কাঁচা বাজার সড়কটি দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। সপ্তাহে দুইদিন বাজারসহ প্রতিনিয়ত এই সড়কে মানুষ কষ্ট পায়। তার পরও সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, শুধু সড়কই নয়, সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় শহরের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, বাড়িঘর। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরসভার বাসিন্দাদের।

নোয়াখালীর পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল গণমাধ্যমকে বলেন, ড্রেনগুলো পরিষ্কার না থাকায় জলবদ্ধতা তৈরী হয়ে কয়েকটি সড়ক কিছু কিছু স্থানে নষ্ট হয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে। পৌরবাসীর দুর্ভোগ লাগবে নষ্ট হওয়া সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জলবদ্ধতা এবং পানিতে তলিয়ে নষ্ট হওয়া কয়েকটি সড়কের কারণে মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। জলবদ্ধতা নিরসন ও ভাঙ্গা সড়ক সংস্কারের জন্য পৌর মেয়রকে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।