শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে আওয়ামী লীগের ঐক্য ও শান্তি সমাবেশ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ৪:০১ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
নোয়াখালীতে আওয়ামী লীগের ঐক্য ও শান্তি সমাবেশ

রোববার (২৮ জুলাই) বিকালে জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি-জামায়াত-শিবিরের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

ঐক্য ও শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে- ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন সাংসদ একরামুল করিম চৌধুরী।

সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জজ আদালতের পিপি এডভোকেট গোলজার আহমেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা  এডভোকেট আলতাফ হোসেন, মো. কামাল উদ্দিন, জেলা যুব লীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী আজগর প্রমূখ।

সমাবেশে সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা জ¦ালাও-পোড়াও করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে। দেশকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তের চেষ্টা করা হয়েছে। ফিলিস্তিনের হত্যাকান্ডের ছবি বাংলাদেশের বলে প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে। বিএনপি-জামায়াত-শিবেরর ধ্বংসযজ্ঞ এবং মিথ্যা-গুজব প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের প্রতিও ঐক্যের আহব্বানের ইঙ্গিত দেন সাংসদ একরামুল করিম চৌধুরী।

ঐক্য ও শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।