শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশ: ৩ আগস্ট ২০২৪, ১১:২৬ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন
বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫২) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)।  

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, সকালে পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে বাসটি বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। ওই সময় সিএনজি চালিত একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাসটি। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। তাৎক্ষণিক সিএনজি চালক ছেলে-মা ও তার জেঠাতো ভাইেয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়।

বাসের যাত্রীরা জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও সে কারো কথায় কর্ণপাত করেননি।  

স্থানীয়রা জানায়, সিএনজি চালক জসিম তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রী’সহ বাড়ি থেকে ভাত নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। যাত্রা পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে তারা তিনজন একই সঙ্গে মারা যায়। বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এজন্য এই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।        
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার পর পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। তবে এ ঘটনায়

নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।