শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুবর্ণচরে বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও বিচার দাবি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন আপডেট: ২ এপ্রিল ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
সুবর্ণচরে বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও বিচার দাবি

মঙ্গলবার (১৩  আগস্ট) সকালে জেলা শহর মাইজদীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার চর জুবলি ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ভুক্তভোগী দেলোয়ার হোসেন, মো. সফিক উল্যাহ, মহিন উদ্দিন, জাকের হোসেন, মনির উদ্দিন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্যাহ আল মামুন জাবেদের মামা আলমগীর হোসেন তার ভাগিনার নাম ভাঙিয়ে সন্ত্রাসীগ্রুপ গঠন করে এলাকায় প্রভাব বিস্তার করে ভূমি দখল ও চাঁদাবাজি করে আসছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয়তাবাদি দল বিএনপির নাম ভাঙ্গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন ও মো. সফিক উল্যাহ, মহিন উদ্দিন, জাকের হোসেন, মনির উদ্দিন’সহ এলাকার নিরীহ ভূমিহীনদের কাছে এক লাখ টাকা করে চাঁদা দাবি করেন কথিত বিএনপি নেতা আলমগীর হোসেন ও তার সঙ্গীয় সন্ত্রাসী নুর নবী মফিজ, সাদ্দাম হোসেন ও পারভেজ।

ভুক্তভোগীরা বলেন, তারা সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে ৬ আগস্ট বিকালে আলমগীর হোসেনের নেতৃত্বে শতাধিক সঙ্গবদ্ধ সন্ত্রাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য দেলোয়ার হোসেন ও ভূমিহীন আবদুল মন্নানের বসত ঘরে হামলা চালিয়ে  ভাঙচুর ও লটুপাট করে। পরে তাদের ঘরে পেট্টোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে। একই সময় তারা পাশের মো. সফিক উল্যাহর বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এসব ঘটনায় থানায় গিয়ে পুলিশকে না পেয়ে জেলা বিএনপির নেতাদের অভিযোগ জানিয়ে কোন প্রতিকার পাননি বলে দাবি করেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত সন্ত্রাসী আলমগীর হোসেনসহ তার সঙ্গীয় সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। একই সঙ্গে সাধারণ ভূমিহীন পরিবারের ওপর নির্যাতন, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধের দাবিও জানান তারা।

এদিকে অভিযুক্ত সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন বলেন, বিরোধকৃত জমি আমার নয়, জমিগুলো  নুর নবী মফিজ নামের এক ব্যক্তির। ওই জমিতে কি হয়েছে, আমি তাও জানিনা, আমি সেখানে যায়নি। একটি গ্রুপ রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা প্রভাকান্ড ছড়িয়ে  ষড়যন্ত্র করছে।