নোয়াখালীতে জেলা বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ

বুধবার (১৪ আগস্ট) জেলা শহরের গণপূর্ত অধিদপ্তরের সামনে আবদুল মালেক উকিল প্রধান সড়কে জাতীয়তাবাদি দল বিএনপি নোয়াখালী জেলা শাখার আয়োজনে এই ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।
এতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম কিরন, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুঃখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান’সহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহজাহান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এই নেতা।

