নোয়াখালী পৌরসভায় হামলা-ভাঙচুর

নোয়াখালী পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত হামলা-ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে ২০-২৫ জনের একদল দৃবৃর্ত্ত পৌরসভায় প্রবেশ করে এলাপাতাড়ি হামলা ও ভাঙচুর চালায়। এতে মেয়র স্যারের রুমের দরজা-জানালাসহ পৌরসভার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। তিনি বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
হামলার সময় পৌরসভা কার্যালয়ে মেয়র ও কাউন্সিলররা কেউই ছিলেন না বলে জানা গেছে। এবিষয়ে জানতে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের মুঠোফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

