কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

