শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রামগতিতে শিশুসহ ৩ জনকে গলা কেটে হত্যা

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ৯:০০ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
রামগতিতে শিশুসহ ৩ জনকে গলা কেটে হত্যা

হত্যায় জড়িত সন্দেহে মো. রিপন নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহতরা হলেন- সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন ৬ ও নাতনি ফারিয়া আক্তার (৪)। পরে স্থানীয়রা ঘাতক মো. তারেককে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে।

জানা গেছে, সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক, যিনি ঢাকায় থাকেন। দুইদিন আগে তিনি বাড়িতে আসেন। পারিবারিক নানা বিষয়ে কলহ চলছিলো তাদের। ঘটনার সময় প্রথমে সৎ মাকে গলা কেটে করে হত্যা করেন তারেক। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও হত্যা করেন তিনি। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।