বানভাসিদের খাবার, ঔষুধ ও চিকিৎসা দিচ্ছে ব্র্যাক

বানভাসি এসব মানুষের মাঝে খাবার ও ঔষুধ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অব্যহত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বুধবার সকালে জেলা সদরের এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক বানভাসি মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়েছে।
ব্র্যাক এর মেডিকেল অফিসার ডা. মামুন বলেন, বন্যায় জেলায় পানিবাহিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বাড়ায ব্র্যাকের পক্ষ থেকে সেখানে দুটি মেডিকেল টিম সাপোর্ট দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ২৬ আগস্ট থেকে এই পর্যন্ত জেলার বন্যাকবলিত এলাকায় ৪৫ ক্যাম্পে প্রায় ৫ হাজার বানভাসি মানুষকে ব্র্যাকের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়েছে। এছাড়া ২ হাজার ৯০০জন ব্যক্তি যক্ষা পরীক্ষা করে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিকে ব্র্যাক জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান বলেন, জেলায় বন্যার শুরু থেকে ৪৯ হাজার ৯৯৪জন বানভাসি মানুষকে শুকনো খাবার, রান্না করা খাবার, নগদ সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বন্যার প্রভাব যতদিন থাকবে, বানভাসি মানুষের পাশেও ব্র্যাকের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।
পানিবাহিত এই মহামারি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার মানুষদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা , ঔষুধ প্রদান ও পুনর্বাসন করা হবে এমনটাই প্রত্যাশা সবার।

