নোয়াখালীতে বন্যার্তদের মাঝে বিএনপির উপহার সামগ্রী বিতরণ
শুক্রবার সকালে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ’সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

