শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫১ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়ার মৎস্য ব্যবসায়ী লুৎফুল্লাহিল নিশান।

তিনি বলেন, হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ, আমতলী ঘাট, মোক্তারিয়া স্লুইস, বুড়িরদোনা, সূর্যমুখী ঘাটের মোট ২১টি ট্রলার ডুবে গেছে। এখনও বৈরী আবহাওয়া তাই একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। জেলেরা ঘণ্টার পর ঘণ্টা ড্রাম ধরে ভেসে ছিলেন সাগরে। বর্তমানে জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের ৬ জন জেলে ও নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ জন জেলে নিখোঁজ আছেন।

নিশান আরও বলেন, সাগরে ইলিশ আহরণ করে জেলেরা অর্থনীতির চাকা সচল রাখে। অথচ জেলেদের জীবনমানের কোনো উন্নতি নেই। তারা নদীতে জীবিকা নির্বাহ করতে গিয়ে নদীতেই মিশে যায়। তাদের কান্না সাগরের ঢেউয়ে মিলে যায়। কেউ শুনতে পায় না। সরকারি সহায়তা নাই বললেই চলে।

মরে গেলে যদি লাশ পাওয়া যায় তাহলে ৫০ হাজার টাকা দেয় আর লাশ না পাওয়া গেলে এক পয়সাও পায় না। সরকার যদি জিপিএসসহ উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে পারতো তাহলে এমন টা হতো না।