শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে বন্যায় গবাদিপশুর ব্যাপক ক্ষতি, চিকিৎসাসেবা দিচ্ছে এসডিআই

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩০ পূর্বাহ্ন আপডেট: ২৭ মে ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
নোয়াখালীতে বন্যায় গবাদিপশুর ব্যাপক ক্ষতি, চিকিৎসাসেবা দিচ্ছে এসডিআই

তবে অসুস্থ গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্ (এসডিআই)।

বুধবার (১৮ সেপ্টম্বর) সকালে জেলার সদর উপজেলার উত্তর মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাঁচ শতাধিক গবাদিপশু ও হাঁস-মুরগিকে চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ভ্যাকসিন-ওষুধ প্রদান করে সংস্থাটি।

ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে  বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহ নেওয়াজ খোকন। এসময় প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল  নোয়াখালী  সদদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মেমা বদিউল আলম, এসডিআই সংস্থার নোয়াখালী জোনের জোনাল ম্যানেজার সৈয়দ মোহাম্মদ  হারুন-অর-রশিদ, খলিফার হাট শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ  উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা নিতে আসা গবাদিপশু ও হাঁস-মুরগির মালিকরা অভিযোগ করে বলেন, বন্যায় তাদের অনেক গরু-ছাগল ও হাঁস-মুরগি মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে হাজার হাজার গবাদিপশু। এসময়ে তারা সরকারিভাবে কোন ডাক্তার, চিকিৎসাসেবা কিংবা ওষুধ পাননি। প্রাণী সম্পদ রক্ষায় দ্রুত সরকারি-বেসরকারি উদ্যোগে চিকিৎসা  ব্যবস্থাসহ প্রয়োজনীয় ভ্যাকসিন-ওষুধ সরবরাহের দাবি জানান তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহ নেওয়াজ খোকন বলেন, বন্যার শুরু থেকেই আমরা গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবায় বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প করেছেন।  বিনামূল্যে দিয়েছেন ভ্যাকসিন ও ওষুধ। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার শুরু থেকে গবাদিপশুর নিরাপদ আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যাবস্থায় কাজ করছেন তারা। ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা করার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর তালিকা তৈরি করেছে।