শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৮ পূর্বাহ্ন আপডেট: ২৭ মে ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।

চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে ঢাকায় জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় অনেক বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। চীনা জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।