শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রভাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৪, ৪:৩৪ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রভাকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের মৌলভীটোলা বাজারে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান, ইউপি সদস্য আবদুল হালিম, স্থানীয় বাসিন্দা আবু জাকের, আবু তাহের, দ্বীন মোহাম্মদ ও আবুল কাশেম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণপিটুনিতে নিহত আবদুস শহিদ পূর্ব চরমটুয়াসহ নোয়াখালী সদর পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। গত দুই যুগের বেশি সময় ধরে সে এলাকায় চুরি-ডাকাতি, মাদক ব্যবসা, সন্ত্রাসী-চাঁদাবাজি, মানুষের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটে যুক্ত ছিল। এতে তার বিরুদ্ধে এই অঞ্চলের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শহিদ এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর শহিদ এলাকায় ডুকলে ক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। 

বক্তারা আরো বলেন, শহিদের মৃত্যুর পর গণপিটুনির ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে একটি গোষ্ঠী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রভাকান্ড ছড়িয়ে একটি মামলায় তাদেরকে ফাঁসানোর পায়তারা করছে। এই মিথ্যা প্রভাকান্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদ করেন মানববন্ধন ও বিক্ষোভকারীরা।