শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১০ কেজি গাঁজা,ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ১:১৫ পূর্বাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
১০ কেজি গাঁজা,ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতের দিকে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন,কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।  

পুলিশ জানায়, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।