আ’লীগ হিন্দুদের জিম্মি করে দলীয়ভুক্ত করার অপচেষ্টায় লিপ্ত : বুলু

বরকত উল্যা বুলু শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে গতকাল বুধবার নোয়াখালীর চৌমুহনী শ্রী শ্রী রাম চন্দ্র দেবের সমাধিতে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৫টি পূজা মন্ডপে আর্থিক অনুদান, খাদ্য, ঔষধ সামগ্রী বিতরণ এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার ও ন্যায় বিচার থাকলে সবাই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারবে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোর্শেদুল আমিন ফয়সালসহ অনেকেই।

