নোয়াখালীর পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেছে বিএনপি

গত ১১ অক্টোবর বিকালে সেনবাগে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ৯ ইউনিয়নের ১২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী আবদুল মান্নান।
এতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বাবলু ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপুর নেতৃত্বে অর্ধ শত নেতা কর্মী পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করে নগদ অর্থ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের উপস্থিতিতে প্রত্যেক পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে বিএনপি নেতা আবদুল মান্নানের পাঠানো নগদ টাকা গুলো তুলে দেন তারা।

