নোয়াখালীতে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

গ্রেফতারকৃতরা হলেন, সেনবাগ উপজেলার বাসিন্দা শাহাদ (২০) ও হারুন (১৯)।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, বিকাশ এজেন্টের ৬৭ হাজার ৩২০ টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ছুটে আসেন যৌথবাহিনী। তারপর তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ছিনতাইকারী শাহাদ ও হারুনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারী দুইজনকে সেনবাগ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের কারাগারে প্রেরণ করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

