শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে বন্যার্তদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ২:৪০ পূর্বাহ্ন আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
নোয়াখালীতে বন্যার্তদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

নোয়াখালীতে বন্যাদুর্গত এলাকায় অসুস্থ মানুষের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করতে গিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব মোঃ শাহজাহান এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নোয়াখালীর সহযোগিতায় রোববার সকল ১০ টায় নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট হামেদিয়া সিনিয়র কামিল মাদ্রাসায় এ স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্ভোধন করা হয়। এতে ১৫ জন চিকিৎসক প্রায় ৩ হাজার বন্যাদুগর্ত রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করেন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, ডক্টরস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নোয়াখালীর সভাপতি ডা. মো: সানাউল্যাহ্ মিয়া, ড্যাব নোয়াখালী সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম, নোয়াখালীর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান পলাশ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।