জামায়াত ও জনগণের ঐক্য চাইলেন মাওলানা মাসুম

রোববার সকালে জেলা শহরের নোয়া কনভেনশন হলে জেলা জামায়াতের আয়োজনে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য আসেনি বরং ক্ষমতায় এসেছিলো তার বাবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য৷আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হাসিনার আমলে অগণিত আলেম নির্যাতনের শিকার হতে হয়। তারই প্রেক্ষিতে দুধের শিশু কোলে নিয়ে মায়েরা, ভাইয়েরা, সাধারণ সর্বস্তরের জনগণ স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। এভাবে ৫ আগস্ট বিপ্লব বা দ্বীতিয় স্বাধীনতা অর্জিত হয়।
রোকন সম্মেলনে জামায়াতের জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ।
সম্মলনে দারসে কুরআন পেশ করেন কুমিল্লা অঞ্চলের টিম সদস্য প্রফেসর লিয়াকত আলী ভুইয়া, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

