শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ন আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী পালিত

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯ টায় মরহুমের পরিবারের পক্ষ  থেকে জেলা কোর্ট মসজিদে কোরআন তেলোয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

বাদ জোহর বাধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের উদ্যোগে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার  আয়োজন করা হয়। বিকালে বাদ আছর জেলা শহরের মোহামেডান স্পোর্টিং ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্থানীয় মুসুল্লি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

আবদুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সুধারামের রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজাপুর থেকে রাজপথের এই জাতীয় নেতা ১৯৮৭ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।