এফপিএবি নোয়াখালীর নির্বাচন সম্পন্ন, সভাপতি নসরত জাহান

শনিবার রাতে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ। এরআগে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) নোয়াখালী শাখা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সসভাপতির বাহিরেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী খান, কোষাধ্যক্ষ পদে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সিরাজ উদ্দীন সাহীন পেয়েছেন ৯১ ভোট।
এছাড়া প্রাপ্ত বয়স্ক সদস্য নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল, এফ.এ.এম মাহবুবুর রহমান, মো. সোহেল উদ্দিন, তাহমিনা ফেরদাউস, সৈয়দা নাসরিন সামাদ, ফারজানা আক্তার, অ্যাডভোকেট হাজেরা পারভীন রানু। যুব সদস্য নির্বাচিত হন- ফারিয়া জান্নাত ও সাইমা সুলতানা বর্ষা।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) নোয়াখালীর জেলা কর্মকর্তা ও নির্বাচনের সদস্য সচিব ডা. মোহাম্মদ নুরুল আলম বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবারের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুধু মাত্র সহ-সভাপতি ছাড়া বাকি ৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে তুমুল প্রতিন্দ্বন্দ্বীতায় অংশ নেয়। নির্বাচনে ১ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ৪৮৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

