ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নির্বাচননে অনিয়মের অভিযোগ

গত শনিবার (০২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সভা কক্ষে সংগঠনটির ভোট গ্রহণ
অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭টি পদের বিপরীতে
হাবিব-কাউসার প্যানেল এবং নাছের-নুরুল মমিন (লাবু) প্যানেলের ১৪জন প্রার্থী
অংশ নেয়।
নির্বাচনের ভোট গ্রহণ ও গননা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং
কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তাঁর ঘোষিত ফলাফলে দেখা গেছে, মোট ২৮৭ ভোটের
মধ্যে সভাপতি পদে হাবিবুর রহমান ২১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নাছের পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ
সম্পাদক পদে আবদুল করিম কাউছার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল মমিন লাবু পেয়েছেন ৮০ ভোট।
নির্বাচনে
সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, হাবিব-কাউসার প্যানেলের বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন মহিলা প্রার্থীসহ কয়েকজন সমর্থক
জোরপূর্বক কেন্দ্রে অবস্থান করে ভোটারদের শান্তিপূর্ণ ভোট প্রদানে বিঘ্ন
ঘটাচ্ছে। এমনকি গোপন কক্ষেও প্রবেশ করেছে তারা। সকাল ১০টার পর গোপন কক্ষের
সাদা রঙ্গের পর্দা সরিয়ে পেলে প্রকাশ্যে ভোট প্রদান করতে দেখা গেছে।
এদিকে
নির্বাচনে সভাপতি পদে পরাজিত প্রার্থী মোহাম্মদ নাছের নির্বাচনে অনিয়মের
বিষয়টি তুলে ধরে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান ও তাঁর লোকজন
নির্বাচনের শুরু থেকেই আমাদের প্রার্থী হতে বাঁধা প্রদান এবেং পরবর্তীতে
প্রার্থীতা প্রত্যাহার করতে চাপ প্রয়োগ করে। তাতে আমরা অংশগ্রহণমূলক
নির্বাচনের স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু দুঃখের বিষয়
হলো নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁর
সমর্থকগন ভোট কেন্দ্রের ভিতরে অবস্থান করে প্রকাশ্যে গোপন কক্ষে প্রবেশ করে
ভোটারদের শান্তিপূর্ণ ভোট প্রদানে বিঘ্ন ঘটায়। এক পর্যায়ে তারা গোপন
কক্ষের পর্দা খুলে প্রকাশ্যে তাদের ব্যালটে সিল দেয়। এতে ভোটাররা চরম
ক্ষুদ্ধ হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনটিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল নির্বাহী কমিটির এই নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুই-একজন ব্যক্তি কিছুটা অনিয়মের চেষ্টা করলে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই নির্বাচনের ভোট গ্রহণ, গননা ও ফলাফল প্রকাশ করা হয়েছে।

