শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যৌথ বাহিনীর অভিযানে ৭২ নারী-পুরুষ আটক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ২:০৩ অপরাহ্ন
যৌথ বাহিনীর অভিযানে ৭২ নারী-পুরুষ আটক

রবিবার(৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে যৌথবাহিনী। টঙ্গীর জাবান হোটেলে অভিযান চলাকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি পালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অভিযানে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর মেজর ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছিলো। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।