মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভক্তদের সুখবর দিয়েছেন নওশীন-হিল্লোল দম্পতি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১০:৪৯ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন
ভক্তদের সুখবর দিয়েছেন নওশীন-হিল্লোল দম্পতি

সেখান থেকেই ভক্তদের সুখবর দিয়েছেন নওশীন-হিল্লোল দম্পতি। তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। হ্যাঁ, মা-বাবা হতে যাচ্ছেন নওশীন ও হিল্লোল। শনিবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন।

এর মধ্যে আছেন কাজী মারুফ, রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানা প্রমুখ। তাদের মাধ্যমেই নওশীনের বেবি শাওয়ারের খবর প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, নওশীনের শারীরিক অবস্থা বেশ ভালো। আগামী মাসেই তার কোল আলো করে আসবে সন্তান। তবে বিষয়টি নিয়ে নওশীন কিংবা হিল্লোল এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

উল্লেখ্য, অভিনয় ছেড়ে দিয়ে নওশীন বর্তমানে নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। অন্যদিকে হিল্লোল ব্যস্ত আছেন ফুড ভ্লগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল, আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে।

নওশীন ও হিল্লোল বিয়ে করেছেন ২০১৩ সালে। অনেকটা গোপনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গোপন থাকেনি। বিয়ের ৯ বছর পর তারা এই প্রথম সন্তান গ্রহণ করছেন।