শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবসে সাইন্টিফিক সেমিনার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবসে সাইন্টিফিক সেমিনার

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

পরে আলোচনা সভায় নোয়াখালী ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট এ.বি.এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ.টি.এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

আলোচনা সভা শেষে ডায়াবেটিক ফুট ও পায়ের যত্ন বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনা করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. করিমুল হুদা সিরাজী, সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন।

বক্তারা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা করেন। একইসাথে ডায়াবেটিস রোগিদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। দিনব্যাপি চলা এ অনুষ্ঠানে বিভিন্ন স্টলের মাধ্যমে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।