শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাতিয়ার মেঘনা নদীতে ডুবোচরে ভেসে এলো বিশালাকৃতির তিমি

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ৪:৪৫ পূর্বাহ্ন আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
হাতিয়ার  মেঘনা নদীতে ডুবোচরে ভেসে এলো বিশালাকৃতির তিমি

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে জোয়ারের পানিতে তিমি মাছটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখেন কাদা পানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমি মাছটি আটকে আছে। খবর পেয়ে কোস্টগার্ডের একদল সদস্য ঘটনাস্থলে আসে। পরে জেলেদের সহযোগিতায় তারা মাছটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরের দিকে চলে আসে। পরে মেঘনা নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,তিমিটি  জীবিত অবস্থায় ছিল। তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়ে।