বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রথমবারের মতো বাংলাদেশে গেম শো ফ্যামিলি ফিউড

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ২:৪৩ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
প্রথমবারের মতো বাংলাদেশে গেম শো ফ্যামিলি ফিউড

ডাবর এবং বঙ্গ-এর এই যুগান্তকারী অংশীদারিত্বের মাধ্যমে শুরু হচ্ছে ফ্যামিলি ফিউড বাংলাদেশের রোমাঞ্চকর মৌসুম। এতে থাকবে পারিবারিক বন্ধন, মজার প্রতিযোগিতা এবং একদম ভিন্নধর্মী বিনোদনের সমাহার।

অফিসিয়াল চুক্তিপত্রে সই করেন বঙ্গ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহাদ মোহাম্মদ ভাই এবং ডাবর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আল হারুন। ৮ ডিসেম্বর থেকে শো-এর শুটিং শুরু হয়েছে। শোটি উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা এবং সংগীতশিল্পী তাহসান খান। তিনি দর্শকদের এক দারুন উত্তেজনা, আবেগঘন মুহূর্ত এবং অনন্য প্রতিযোগিতার জগতে নিয়ে যাবেন।

ফ্যামিলি ফিউডের সহজ এবং আকর্ষণীয় ফরম্যাট প্রতিটি পরিবারকে আনন্দের সাথে একত্র করবে। পরিবারগুলো প্রতিযোগিতা করবে সার্ভে করা সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো অনুমান করতে যেখানে অংশগ্রহণকারীরা জয় করতে পারবেন অর্থ পুরস্কার, উপহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রিয়জনদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত।

বঙ্গ-এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক বলেন, ‘ডাবরের সাথে অংশীদারিত্বে আমরা ফ্যামিলি ফিউড বাংলাদেশ নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। এই শো পরিবার, হাসি এবং সম্পর্ক উদযাপন করে যা আমাদের দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ডাবরকে সাথে নিয়ে আমরা দর্শকদের এক অনন্য বিনোদন অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত।’

ডাবর বাংলাদেশের হেড অফ মার্কেটিং তানভীর আনোয়ার বলেন, ‘ফ্যামিলি ফিউডের মতো একটি গ্লোবাল প্ল্যাটফর্মের অংশ হতে পেরে আমরা আনন্দিত। ডাবর সব সময় সমাজের স্বাস্থ্য এবং কল্যাণকে অগ্রাধিকার দেয়। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি ঘরে আনন্দ এবং ইতিবাচকতা ছড়িয়ে দিতে চাই।’

ফ্যামিলি ফিউড বাংলাদেশ ২০২৫ সালের শুরুর দিকে বঙ্গ-এর ওটিটি প্ল্যাটফর্ম এবং এনটিভি-তে সম্প্রচারিত হবে। শোয়ের পর্দার আড়ালের মুহূর্ত এবং বিশেষ খবর জানতে ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন ভক্তরা।

ডাবর হানি-এর টাইটেল স্পন্সরশিপে, এই মৌসুমটি হতে চলেছে হাসি, পারিবারিক বন্ধন এবং স্মরণীয় মুহূর্তে ভরপুর।