শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজাকাররাই ভারতের আধিপত্য রুখে দিবে: মুহাম্মদ শাহজাহান

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ২:০৯ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
রাজাকাররাই ভারতের আধিপত্য রুখে দিবে: মুহাম্মদ শাহজাহান

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে শেখ হাসিনা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে। আদালতে আলেম-ওলামাদের ডান্ডা বেড়ি পড়িয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ঘুম, খুন, নির্যাতন  ও সেনাবাহিনী অফিসারদের হত্যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। চাকরির নামে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। ১০ টাকা চালের পরিবর্তে অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছে।  

শাহজাহান বলেন, শেখ মুজিবের আমলে যুদ্ধ অপরাধের মীমাংসিত নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন অফিসারকে হত্যা করে ফ্যাসিবাদের রাস্তা তৈরি করেছিল শেখ হাসিনা। যে নেতা-কর্মী রেখে পালিয়ে যায় তারা দেশ প্রেমিক রাজনীতিবিদ হতে পারে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসার সুযোগ রয়েছে, তবে গুম, খুন, নির্যাতন ও মানুষ হত্যার বিচারের মাধ্যমে অপরাধী হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জনগণের সামনে আসতে পারবে হাসিনা।

নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।