শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কী পালন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ৭:২২ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কী পালন

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শাকিল আহমেদ এই অনুষ্ঠান মালার আয়োজন করেন।

জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাব সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শাকিল আহমেদের সভাপতিত্বে ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি শাহ ওসমান মো. সুজন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এ.আর আজাদ সোহেল প্রমূখ।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।