শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বুধবার (০১ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।।

পরে নোয়াখালী সদর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ ভুলু স্টেডিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সহদপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলা  বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান নোমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানান তারা।