শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে বকেয়া বেতনের দাবিতে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ৪:৩৮ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
নোয়াখালীতে বকেয়া বেতনের দাবিতে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ

বুধবার (০১ জানুয়ারি) সকালে মডার্ণ হসপিটাল প্রাইভেটের সম্মূখে এই বিক্ষোভ-মানববন্ধন করেন ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় হসপিটালে থাকা রোগীদের সেবা বিঘ্নিত হয়ে দুর্ভোগ দেখা দেয়।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মডার্ণ হসপিটাল প্রাইভেটের ডিউটি ডাক্তার দ্বীপ বণিক, সুপারভাইজার জিয়াউল হক রুপক, সিস্টার আইরিন আক্তার, ফার্মাসিস্ট সুমন আচার্য প্রমূখ।

বক্তারা বলেন, মডার্ণ হসপিটাল প্রাইভেট কর্তৃপক্ষ গত ৩ থেকে ৪ মাস যাবৎ হসপিটালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ রেখেছে। এতে হসপিটালের প্রায় ৮৫জন ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীর পরিবার চরম মানবেতর জীবন যাপন করছে।

বেতন প্রদানের বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষকে বার বার তাগাদা প্রদান করা হলেও তারা কোন কর্নপাত করেননি।  যার কারণে আমরা বকেয়া বেতন প্রদানের দাবিতে জেলা সিভিল সার্জন অফিস ও সুধারাম মডেল থানায় লিখিতভাবে অভিযোগ করেও কোন সাড়া পায়নি। অতিদ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান আন্দোলনকারীরা।

বেতন-ভাতা পরিশোধ সংক্রান্ত বিষয়ে জানতে মডার্ণ হসপিটাল প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্ল্য বলেন, আমি হসপিটালটার দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে। হসপিটালের মালিক মিয়া মো. শাহজাহান সাহেব নিকট বেশ কিছু টাকা পাওনা রয়েছি। টাকাগুলো পেলেই ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া ৩ মাসের বেতন পরিশোধ করে দিবো।