শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

আজ বৃহস্পতিবার সকালে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশে যুক্ত হয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এনবিএস রাসেল, জাতীয়তাবাদী  ছাত্র আইনজীবী পরিষদের আহবায়ক হারুনুর রশিদ, সোনাপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সজিব রহমান,   নোয়াখালী জেলা ছাত্রদল নেতা তারেক নুর প্রমূখ।

পরে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এনবিএস রাসেল এর নেতৃত্বে জেলা শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের পৌরবাজার গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানান তারা।