শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাতিয়া প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি ফিরোজ, ইব্রাহিম সম্পাদক নির্বাচিত

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
হাতিয়া প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি ফিরোজ, ইব্রাহিম সম্পাদক নির্বাচিত

শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় হাতিয়া প্রেস ক্লাব ভবনে ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ১১ পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৩ জন।

দুপুর ১টায় ঘোষিত ফলাফলে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি আমির হামজা, সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাতিয়ার কথা সম্পাদক মোহাম্মদ কেফায়েতুল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক যায়যায় দিন ও বিজয় টিভি প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধক্ষ্য দৈনিক ইনকিলাব প্রতিনিধি আক্তার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নির্বাহী সদস্য দৈনিক সমাচার জাকির হোসেন, দৈনিক খবরের কাগজ হানিফ উদ্দিন সাকিব, দৈনিক খবর প্রতিনিধি মো. ছাইফুল ইসলাম নির্বাচিত হন।

শুক্রবার বিকালে নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার আফম শামছুদ্দিন ও আরিফুল মাওলানা।

উল্লেখ্য- দীর্ঘদিন যাবৎ হাতিয়া প্রেস ক্লাবে এভাবে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যার কারণে এই নির্বাচন সর্বমহলে এবং সাংবাদিক সমাজে এক আনন্দ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেছে।

নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে নোয়াখালী প্রেস ক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, ভোরের কাগজের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, হাতিয়ার নৌবাহিনী কর্মকর্তা, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আজমল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।