দৈনিক সংগ্রামের সূবর্ণজয়ন্তীতে আলোচনাা সভা ও দোয়া মাহফিল

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় পৌর অডিটরিয়ামে দৈনিক সংগ্রাম নোয়াখালী জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিনের সভাপতিত্বে এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা -নোয়াখালী অঞ্চলে টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ মাহমুদ হাসান রেজবিনের পিতা জামাল উদ্দিন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আলী মর্তুজা সাইমনের পিতা সাইদুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নোয়াখালী সরকারি কলেজ সমন্বয়ক আরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মঈন উদ্দিন আহমেদ খচরু, ইসলামীক ল-ইয়ার্স কাউন্সিল নোয়াখালী জেলা সেক্রেটারি এডভোকেট তাজুল ইসলাম ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।
উক্ত আলোচনা সভা শেষে জুলাই অগাস্ট অভ্যুত্থানে শহীদ বিভিন্ন সাংবাদিকসহ নোয়াখালী জেলা ও দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

