শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে এলজিইডির ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুবর্ণচর

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ন
নোয়াখালীতে এলজিইডির ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুবর্ণচর

রোববার সন্ধ্যায় জেলা শহর মাইজদীতে এলজিইডি ভবন প্রাঙ্গণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এলজিইডি চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি নোয়াখালীর সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল কৌশিক, ঠিকাদার প্রতিনিধি আবু হাছান মো: নোমানসহ বিভিন্ন উপজেলা প্রকৌশলী, ঠিকাদার, এলজিইডি নোয়খালী পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সুবর্ণচর উপজেলার মো: কায়সার এবং ম্যান অফ দ্য সিরিজ হন নির্বাহী প্রকৌশলী অফিসের আসাদুজ্জামান চৌধুরী।