শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব করা হয়েছে: মোহাম্মদ সেলিম

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন
শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব করা হয়েছে: মোহাম্মদ সেলিম

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনের শুরু থেকে নান্দনিক ডিসপ্লে, কুচকাওয়াজ ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হেযবুত তওহীদের শীর্ষ এই নেতা।

এসময় তিনি আরো বলেন, চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। এই আলো নিভিয়ে দিতে একটি মহল বার বার ষড়যন্ত্র করছে। আমাদেরকে এই ষড়যন্ত্র পিছ কাটিয়ে আলোর পথে এগিয়ে যেতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.রাশিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সোনাইমুড়ি সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম প্রমূখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।